বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      বিচ্ছেদে বেশি কষ্ট পান নারী না পুরুষ?      
স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম

স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, সেবাদাতা ও জনগণের মধ্যে কোনো দূরত্ব থাকা উচিত নয়। চিকিৎসকদের যথাযথ সম্মান দিয়েই স্বাস্থ্য ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কার এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আয়োজিত ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞানভিত্তিক চিকিৎসায় ডেঙ্গুতে মৃত্যু কমানোর উদ্যোগ

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত কোনো মানুষ যাতে চিকিৎসার অভাবে বা ভুল ব্যবস্থাপনার কারণে প্রাণ না হারান, সেজন্যই বিজ্ঞানভিত্তিক এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী চিকিৎসকদের দক্ষ করে তোলার মাধ্যমে মৃত্যুহার কমানো এবং বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৬৩ হাজারের বেশি

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, এবারের ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে প্রায় ৪ হাজার ৩০০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোগীর চাপের মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় আক্রান্তদের প্রায় ৯৯ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলে জানান তিনি।

৪০ জেলায় প্রশিক্ষণ পাচ্ছেন ১ হাজার ৬০০ চিকিৎসক

অনুষ্ঠানে মূল প্রশিক্ষণ শুরুর আগে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে প্রায় সাড়ে ৩৫০ জন সিনিয়র চিকিৎসককে ‘ট্রেইনার্স ট্রেনিং’ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্ত এসব চিকিৎসক এখন দেশের ৪০টি জেলায় একযোগে আরও ১ হাজার ৬০০ চিকিৎসককে ডেঙ্গুর ক্লিনিক্যাল ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।

অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন এবং হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত হন।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্যকর্মী #স্বাস্থ্য_প্রতিমন্ত্রী #এম_এ_মুহিত #ডেঙ্গু #ডেঙ্গু_চিকিৎসা #ঢাকা_মেডিকেল_কলেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close