বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রিমান্ড শুনানিতে রাজনৈতিক প্রসঙ্গ, বিচারকের আপত্তি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে রিমান্ড শুনানি হয়। শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষ রাজনৈতিক প্রসঙ্গ তুললে বিচারক তাঁকে থামিয়ে মামলার ঘটনা নিয়ে বক্তব্য দিতে বলেন।

রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাতে নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

সোমবার দুপুরে শেরেবাংলা নগর থানা থেকে নজরুল ও মাকছুদাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শামসুজ্জোহা সরকার পাঁচটি কারণ দেখিয়ে দুই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আদালতে দুই পক্ষের বক্তব্য

আসামিদের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তিনি নজরুল ইসলামকে চারবারের সংসদ সদস্য ও বয়স্ক ব্যক্তি উল্লেখ করে বলেন, রিমান্ডে নেওয়ার মতো যথেষ্ট কারণ উপস্থাপন করা হয়নি।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, নজরুল ইসলাম মরিয়মকে বিয়ে করার ক্ষেত্রে তাঁর মামা ওবায়দুর রহমানের মাধ্যমে প্রভাবিত করেছিলেন এবং প্রথম স্ত্রীকেও বিয়েতে রাজি করিয়েছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামলার বক্তব্যের মধ্যে জামায়াত ও রাজনৈতিক প্রসঙ্গও আনেন। তখন বিচারক বলেন, ‘এ মামলার ঘটনায় থাকি। পলিটিকাল বিষয়ে না যাই।’

পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এজাহারে যা বলা হয়েছে

মরিয়মের বাবা এজাহারে অভিযোগ করেন, গত জুনে তাঁর বড় মেয়ে মরিয়মের সঙ্গে সংসদ সদস্য নজরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি বাসায় নজরুল ও মাকছুদার সঙ্গে থাকতেন মরিয়ম।

এজাহারে আরও অভিযোগ করা হয়, বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকছুদা মরিয়মকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে তিনি পরিবারকে জানিয়েছিলেন।

রোববার বিকেলে নজরুল মোবাইল ফোনে মরিয়মের বাবাকে দ্রুত বাসায় যেতে বলেন। পরে সেখানে গিয়ে তিনি মেয়েকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আগের ভিডিও নিয়ে বিতর্ক

এর আগে গত ২০ জুলাই ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরুতে জামায়াতের নেতাকর্মীরা ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করেছিলেন।

পরে নজরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওই তরুণীকে তাঁর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। এরপর সাংগঠনিক তদন্তে নৈতিকস্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে জানিয়ে ২২ জুলাই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াত। পরে বিরোধী দল এ সিদ্ধান্তের কথা জানিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দেয়।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close