সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
লোহিত সাগর ঘিরে ইরিত্রিয়ার ওপর গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০ পিএম

ইরিত্রিয়ার ওপর আরোপিত কয়েকটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগর ও এর আশপাশের অঞ্চলের কৌশলগত গুরুত্ব যখন ক্রমেই বাড়ছে, তখন ওয়াশিংটনের এই সিদ্ধান্ত সামনে এসেছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, ইরিত্রিয়ার ক্ষমতাসীন দল পিপলস ফ্রন্ট ফর ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস (পিএফডিজে), দেশটির সামরিক বাহিনী এবং রেড সি ট্রেডিং করপোরেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। রেড সি ট্রেডিং করপোরেশন ইরিত্রিয়ার বৈদেশিক বাণিজ্যের একটি বড় অংশের সঙ্গে যুক্ত।

এ ছাড়া ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকির ঘনিষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা হাগোস গেব্রেহিওয়েতের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

২০২১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলের সংঘাতে ইরিত্রিয়ার ভূমিকার কারণে এসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওই সংঘাতে ইরিত্রিয়া ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের পক্ষে সামরিকভাবে অংশ নিয়েছিল।

আফ্রিকান ইউনিয়নের হিসাব অনুযায়ী, টাইগ্রে সংঘাতে প্রায় ৬ লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। যুদ্ধ চলাকালে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছিল।

১৯৯৩ সালে ইথিওপিয়া থেকে স্বাধীনতা লাভের পর থেকেই ইরিত্রিয়া শাসন করছেন প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকি। ২০২০-২০২২ সালের ইথিওপিয়ার গৃহযুদ্ধের সময় ইরিত্রিয়া ও ইথিওপিয়া সাময়িকভাবে মিত্র হিসেবে কাজ করলেও পরে দুই দেশের সম্পর্ক আবারও অবনতি হয়। বর্তমানে বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আদ্দিস আবাবা ও আসমারার মধ্যে উত্তেজনা রয়েছে।

লোহিত সাগরকে ঘিরে আঞ্চলিক শক্তিগুলোর অবস্থানও জটিল। ইরিত্রিয়া সুদানের সেনাবাহিনীকে সমর্থন করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সুদানের গৃহযুদ্ধে সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে ইথিওপিয়ার বিরুদ্ধে।

একসময় সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র ছিল ইরিত্রিয়া। লোহিত সাগরের উপকূলীয় শহর আসাবে আমিরাতের একটি সামরিক ঘাঁটিও ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে।

ইরিত্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওসমান সালেহ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আফ্রিকাজুড়ে ‘বন্দর সাম্রাজ্যবাদ’ অনুসরণের অভিযোগ করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে লোহিত সাগরে নৌঘাঁটি প্রতিষ্ঠার চেষ্টা করছে ইউএই।

কৌশলগত অবস্থানের কারণে ইরিত্রিয়ার লোহিত সাগর উপকূলও গুরুত্বপূর্ণ। দেশটির উপকূলরেখা এক হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ। জিবুতি, ইরিত্রিয়া ও ইয়েমেনের জলসীমার কাছাকাছি বাব আল-মান্দেব প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচিত।

ইয়েমেনের হুথি বাহিনীও লোহিত সাগর ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ইয়েমেনের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছে।

ইরিত্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওসমান সালেহ বলেছেন, ইয়েমেন সংকটের সামরিক সমাধান নেই। তাঁর মতে, দেশটিকে শান্তিপূর্ণ সমাধানের সুযোগ দিতে হবে এবং লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়ে উপকূলীয় দেশগুলোর সিদ্ধান্ত নেওয়া উচিত।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #ইরিত্রিয়া #যুক্তরাষ্ট্র #লোহিতসাগর #নিষেধাজ্ঞা #আফ্রিকা #ইথিওপিয়া #টাইগ্রে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close