সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা      ● তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু      ● ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২      ● আইসিইউতে ‘রোকযানা’ খ্যাত সংগীতশিল্পী সাহেদ      ● ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার      ● আল নাসরের দল থেকে বাদ রোনালদো      ● বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ      ● মিয়ানমারে চার শহরে ব্যাপক বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫      ● তেত্রিশে থমকে গেল অভিনেতার জীবন      ● ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন      
বগুড়ায় শজিমেকে রোগীর স্বজনদের হামলায় ৪ আনসার আহত, আটক ৪
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় রোগীর চার বন্ধুকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহত আনসার সদস্যদের শজিমেক হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে বলে জানা গেছে।

আহত আনসার সদস্যরা হলেন—মোস্তাফিজুর, আনোয়ার হোসেন, শাহীন ও আজাদ।

ট্রলিতে তোলা নিয়ে কথা কাটাকাটি
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণকে কয়েকজন বন্ধু মিলে শজিমেক হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের সামনে আহত তরুণকে ট্রলিতে তোলাকে কেন্দ্র করে ট্রলিম্যানদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ওই তরুণের বন্ধুরা একজন ট্রলিম্যানকে মারধর শুরু করেন। তখন টহলরত আনসার সদস্যরা এগিয়ে গিয়ে ওই ট্রলিম্যানকে উদ্ধার করেন। পাশাপাশি আহত তরুণকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।

দ্বিতীয় দফায় হামলার অভিযোগ
এর কিছুক্ষণ পর ওই তরুণের বন্ধুরা আবার জরুরি বিভাগের সামনে আসেন। তারা ওই ট্রলিম্যানকে খুঁজতে থাকেন। পরে তাকে পেয়ে দ্বিতীয় দফায় মারধর শুরু করলে আনসার সদস্যরা বাধা দেন।

এ সময় আনসার সদস্যদের ওপরও হামলা চালানো হয়। হামলায় চার আনসার সদস্য আহত হন। তাদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চারজনকে আটক করেছে পুলিশ
বগুড়া জেলা আনসার কমান্ড্যান্ট গোলাম মাওলা তুহিন বলেন, হামলাকারীদের কাছে চাকু বা ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে। তাদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ট্রলি আনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই তরুণেরা আনসার সদস্যদের ওপর হামলা করেন। এতে চার আনসার সদস্য আহত হন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত রোগীর চার বন্ধুকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #বগুড়া #শজিমেক #শহীদ_জিয়াউর_রহমান_মেডিকেল_কলেজ #হাসপাতাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close