মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
অপরাধমুক্ত সমাজ গঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১১ পিএম

অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ অনুসন্ধানে ক্রাইম রিপোর্টারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হয়েছে। প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল অপরাধের বিস্তারের কারণে এসব অপরাধ প্রতিরোধে আধুনিক আইনকাঠামোর পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

তিনি বলেন, অপরাধ, অপরাধী, অপরাধবিজ্ঞান, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তথ্য ও পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ক্র্যাবের মতো সংগঠনের ভূমিকা রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৩১৮ জন পেশাদার সদস্য নিয়ে ৪৩ বছর ধরে ক্র্যাব অনুসন্ধানী সাংবাদিকতায় একটি অবস্থান তৈরি করেছে। অনুসন্ধানী সাংবাদিকতা জ্ঞান ও তথ্যনির্ভর একটি ক্ষেত্র, যেখানে গভীরভাবে পড়াশোনা ও তথ্য বিশ্লেষণের প্রয়োজন হয়।

অপরাধের শুধু দৃশ্যমান দিক নয়, এর পেছনের কারণ অনুসন্ধানের ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, বিভিন্ন অপরাধ বিশ্লেষণ করলে অনেক ক্ষেত্রে মাদক ও জুয়াকে অপরাধের অন্যতম চালিকাশক্তি হিসেবে দেখা যায়। তাই অপরাধীকে শাস্তির পাশাপাশি অপরাধ সংঘটনের সামাজিক কারণগুলোও চিহ্নিত করা প্রয়োজন।

ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির প্রসঙ্গে মন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক ক্ষতিগ্রস্ত বা আহত হলে সিএসআর ফান্ডসহ বিভিন্ন উপায়ে তাদের সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। পাশাপাশি পেশাগত দক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সনদ দেওয়ার বিষয়টিও আইনগত দিক পর্যালোচনা করে দেখার কথা জানান তিনি।

গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকরা তাদের সামাজিক দায়বদ্ধতা যথাযথভাবে পালন করলে সমাজ ও রাষ্ট্রে অপরাধ কমাতে ভূমিকা রাখা সম্ভব। অপরাধ প্রতিরোধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণমাধ্যমের সক্রিয় ভূমিকার প্রয়োজন রয়েছে।

অ্যাসিড অপরাধ কমে আসার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কঠোর আইন, গণমাধ্যমের ভূমিকা ও সামাজিক সচেতনতার সম্মিলিত প্রচেষ্টায় অ্যাসিড-সংশ্লিষ্ট অপরাধ অনেক কমেছে। একইভাবে মাদক, অনলাইন জুয়াসহ অন্যান্য অপরাধ মোকাবিলায় রাষ্ট্র, সমাজ ও সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে আইন আধুনিক করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় ১৮৬৭ সালের পুরোনো আইন পরিবর্তন করে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ করা হয়েছে। আইনটিতে অনলাইন জুয়া, বেটিং ও ম্যাচ ফিক্সিংসহ আধুনিক অপরাধের বিভিন্ন ধরন অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।

বক্তারা ক্র্যাবের ৪৩ বছরের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে কেক কেটে ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।



স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  স্বরাষ্ট্রমন্ত্রী ক্রাইমরিপোর্টার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close