বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রিকন্ডিশন্ড ইভি আমদানি নিষেধাজ্ঞার প্রতিবাদে বৃহস্পতিবার শোরুম বন্ধ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম

রিকন্ডিশন্ড বা ব্যবহৃত ইলেকট্রিক গাড়ি (ইভি) আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের সব রিকন্ডিশন্ড গাড়ির শোরুম দিনব্যাপী বন্ধ থাকবে।

বুধবার বারভিডার সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ আগস্ট প্রকাশিত নতুন আমদানি নীতিতে ব্যবহৃত বা রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বারভিডার দাবি, এর ফলে সাধারণ ক্রেতারা তুলনামূলক কম দামে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির গাড়ি কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

সংগঠনটির মতে, নতুন বা ব্র্যান্ড নিউ ইলেকট্রিক গাড়ির দাম দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। তাই তুলনামূলক কম মূল্যের রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ থাকলে সাধারণ ক্রেতা ও পেশাজীবীদের মধ্যে এসব গাড়ির ব্যবহার বাড়ানো সম্ভব হতো।

বারভিডা বলছে, দেশে ইভির বাজার দ্রুত সম্প্রসারিত হলে ২০৩০ সালের মধ্যে মোটরযান খাতে ৩০ শতাংশ বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সরকারি লক্ষ্যমাত্রা অর্জন সহজ হতে পারে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করে সংগঠনটি।

এ কারণে গাড়ির বয়স, নিরাপত্তা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে শর্তসাপেক্ষে রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ পুনর্বহালের দাবি জানিয়েছে বারভিডা।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সারা দেশের বারভিডা সদস্যদের সব শোরুম বন্ধ থাকবে। একই সঙ্গে সদস্যদের বিক্রি করা সব ধরনের মোটরযানের বিআরটিএ নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা হবে।

এ ছাড়া সব কাস্টম হাউসের মাধ্যমে আমদানি করা গাড়ির রাজস্ব পরিশোধ, ই-পেমেন্ট এবং বন্দর থেকে গাড়ি খালাস কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ও শোরুমের দৃশ্যমান স্থানে প্রতিবাদী ব্যানার টাঙানো হবে।

বারভিডা আশা করছে, সরকার জনস্বার্থে দ্রুত রিকন্ডিশন্ড ইভি আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। অন্যথায় মোটরযান খাতের ব্যবসায়ীদের বিনিয়োগ সুরক্ষা এবং বৃহত্তর ক্রেতাগোষ্ঠীর স্বার্থে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।



স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  বারভিডা রিকন্ডিশন্ডইভি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close