প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৩ পিএম

বর্তমান টেক বাজারে স্যামসাং ও মটোরোলার পাশাপাশি বিভিন্ন নির্মাতা সংস্থার ফোল্ডেবল স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ এসব ডিভাইসে গতি ও দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এর ফলে ফোল্ডেবল ফোনের ডিসপ্লে কোয়ালিটি এবং সামগ্রিক পারফরম্যান্স আরও উন্নত হয়েছে। নতুন এই আপডেটটিতে ব্যবহারকারীদের সুবিধার জন্য বেশ কিছু চমৎকার ফিচার যুক্ত করা হয়েছে।
অ্যান্ড্রয়েডের এই সংস্করণে ফোল্ডেবল ফোনের জন্য বিশেষ নতুন টাস্কবার যুক্ত করা হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে ব্রাইটনেস বাড়ানো, ফ্ল্যাশলাইট কন্ট্রোল এবং লো-লাইট ক্যামেরা ফিচারগুলোকে আরও ভালোভাবে কাস্টমাইজ করার সুযোগ রাখা হয়েছে, যার ফলে ছবি তোলার মান অনেক উন্নত হয়েছে। এছাড়া নতুন ফিচারের মাধ্যমে পুরো স্ক্রিন শেয়ার করার বাধ্যবাধকতা এড়িয়ে মাত্র একবার ট্যাপ করেই নির্দিষ্ট কোনো অ্যাপ বা স্ক্রিনের চিহ্নিত অংশ শেয়ার করা সম্ভব। অপ্রয়োজনীয় নোটিফিকেশনের বিরক্তি কমাতে বিজ্ঞপ্তির সংখ্যা অনেকাংশে কমিয়ে আনা হয়েছে এবং আর্থিক লেনদেন বা ব্যাংকিং ওটিপি জাতীয় ব্যক্তিগত তথ্যযুক্ত মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে গোপন (অটো-হাইড) রাখার ব্যবস্থা করা হয়েছে। আগের সংস্করণের ভলিউম সংক্রান্ত বিভ্রাট দূর করে সাউন্ড কন্ট্রোলে নতুন ও সহজ সুবিধা যুক্ত করা হয়েছে।
এ ছাড়াও একাধিক ব্লুটুথ ডিভাইস ব্যবহারকারীদের বাড়তি স্বাচ্ছন্দ্য দিতে নতুন ব্লুটুথ ডায়ালগ বক্স ডেভলপ করা হয়েছে। ব্লুটুথ অপশনে ট্যাপ করলেই একটি টগেল ওপেন হবে, যেখানে সাম্প্রতিক কানেক্টেড বা পেয়ারড ডিভাইসগুলো দৃশ্যমান হবে। ফলে ব্যবহারকারীরা খুব সহজেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সুইচ করার সুবিধা পাবেন।
স্বদেশ প্রতিদিন/এস পি