সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গতি আনতে ভিসিকে নির্দেশ শিক্ষামন্ত্রীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, কারিকুলাম ও কলেজ তদারকি নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে এসব বিষয়ে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্যের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, বিপুলসংখ্যক শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে বাজারের চাহিদাভিত্তিক কোর্স চালু, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনা জরুরি। কলেজগুলোর শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, শুধু পরীক্ষা হল নয়, ক্লাসে শিক্ষকের পাঠদান ও শিক্ষার্থীর উপস্থিতি মনিটরিং করতে হবে। এছাড়া পরীক্ষা ব্যবস্থাপনা ও প্রশ্ন প্রণয়ন পদ্ধতি আরও কঠোর করার তাগিদ দিয়ে তিনি গাইড ও নোটবইয়ের নির্ভরতা কমিয়ে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের ওপর জোর দেন। এসএসসি খাতা মূল্যায়নের ত্রুটির উদাহরণ টেনে তিনি পরীক্ষকদের প্রশিক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করার কথাও বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা।



স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  #জাতীয়বিশ্ববিদ্যালয় #শিক্ষা মন্ত্রণালয় #আএনএমএহছানুলহকমিলন #উপাচার্য #বাংলাদেশশিক্ষা #খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close