মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সৌদির পাইপলাইন বন্ধের খবরে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার পর দেশটির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে। মঙ্গলবার আল জাজিরার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ বা ১ দশমিক ৩৭ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে মার্কিন স্ট্যান্ডার্ড ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫১ শতাংশ বা ১ দশমিক ৫৩ ডলার বৃদ্ধি পেয়ে ১০২ দশমিক ৯২ ডলারে পৌঁছেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন, জ্বালানি অবকাঠামোয় যেকোনো নতুন হামলা বা ক্ষতির ঘটনা তেল ব্যবসায়ীদের মধ্যে সরবরাহের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এছাড়া সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ও কৌশলগত হরমুজ প্রণালির তেল পরিবহন স্বাভাবিক হবে কি না, সেদিকেও ব্যবসায়ীরা সতর্ক নজর রাখছেন। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ চলাচল কমে দৈনিক ১০টির নিচে নেমে এসেছে, যা গত ১০ দিনের গড় ১৪টি থেকে বেশ কম। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো। সৌদি আরব যদি দ্রুত তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের কার্যক্রম চালু করতে ব্যর্থ হয়, তবে কয়েক দিনের মধ্যে রপ্তানির তেল ফুরিয়ে গিয়ে বিশ্ববাজার থেকে প্রতিদিনের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #তেলেরদাম #সৌদিআরব #জ্বালানিবাজার #ব্রেন্টক্রুড #হরমুজপ্রণালি #অর্থনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close