বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
পোশাকশিল্পের সুরক্ষায় উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব বিকেএমইএর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩০ পিএম

দেশের পোশাক খাতের টেকসই বিকাশ, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং নীতিগত জটিলতা দ্রুত নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম এই প্রস্তাবনাগুলো তুলে ধরেন।

বিকেএমইএর প্রস্তাবিত এই উচ্চপর্যায় কমিটিতে অর্থ, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং প্রধান ব্যবসায়ী সংগঠন—এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বিইএফের শীর্ষ প্রতিনিধিরা যুক্ত থাকার কথা বলা হয়েছে। কমিটিটি প্রতি মাসে বা ন্যূনতম ত্রৈমাসিক ভিত্তিতে সভা করে পোশাক খাতের নীতি ও কার্যক্রমের সমন্বয় এবং বাস্তবায়ন নিশ্চিত করবে। এছাড়া পোশাক খাতের সুরক্ষায় আরও পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে:

বাস্তবসম্মত ফায়ার কোড প্রণয়ন: বিদেশি ফায়ার কোডের পরিবর্তে দেশের আর্থ-সামাজিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে একটি কার্যকর ও সর্বজনগ্রাহ্য ফায়ার কোড প্রণয়ন ও প্রয়োগের অনুরোধ।

জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান: গ্যাস ও বিদ্যুৎসহ জ্বালানি খাতের জন্য একটি দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান প্রণয়নের প্রস্তাব, যা কারখানার চাহিদার পাশাপাশি ভবিষ্যৎ রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ করবে।

অংশীজনদের সঙ্গে আলোচনা: যেকোনো নতুন নীতিমালা প্রণয়নের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা এবং তা বাস্তবায়নে যৌক্তিক প্রস্তুতিকালীন সময় দেওয়ার সুপারিশ।

এনবিআরের সেবায় ডিজিটালাইজেশন ও হয়রানি বন্ধ: রাজস্ব, বন্ড, কাস্টমস ও ভ্যাট সংক্রান্ত কার্যক্রমে প্রকৃত ডিজিটালাইজেশন নিশ্চিত করে ব্যবসায়ীদের প্রশাসনিক হয়রানি বন্ধের জোর আবেদন।

বিএনবিসির সময়োপযোগী সংশোধন: দেশের অবকাঠামো ও শিল্পের সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের (BNBC) সময়োপযোগী সংশোধন ও কার্যকর বাস্তবায়ন।



স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #বিকেএমইএ #পোশাকশিল্প #গার্মেন্টস #বাংলাদেশ #অর্থনীতি #প্রধানমন্ত্রীতারেকরহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close