সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      
পরোয়ানা যাচাই ছাড়া গ্রেপ্তার নয়, পুলিশের প্রতি হাইকোর্টের নির্দেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম

ভুয়া পরোয়ানার মাধ্যমে গ্রেপ্তার ও হয়রানি বন্ধে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের আগে পুলিশের সেন্ট্রাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম থেকে পরোয়ানার সত্যতা যাচাই করতে বলা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এ মাওলা সোহেলের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রুল নিষ্পত্তি করে এ রায় দেন। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক রিটের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ৩০ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেছিলেন। সেই রুল নিষ্পত্তি করে এবার এসব নির্দেশনা দেওয়া হলো।

রায়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নিম্ন আদালতের সব বিচারকের কাছে নির্দেশনাগুলো পাঠাতে বলা হয়েছে। নালিশি মামলা দায়েরের সময় বাদী ও সংশ্লিষ্ট আইনজীবীর পরিচয় নিশ্চিত করার ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

এ ক্ষেত্রে মামলার সঙ্গে আইনজীবীর প্রফেশনাল কার্ড এবং বাদীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সংযুক্ত করার নির্দেশনা দিয়েছেন আদালত। এর মাধ্যমে মামলা দায়েরের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যাচাই করা সম্ভব হবে।

হাইকোর্ট রায়ে উল্লেখ করেন, কোনো নাগরিককে গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভুয়া পরোয়ানার ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করা হলে তার মৌলিক ও সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়।

আদালত আরও বলেন, মামলা দায়ের ও গ্রেপ্তারের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন, যাতে আদালতের প্রক্রিয়াকে ব্যবহার করে কোনো নাগরিক হয়রানির শিকার না হন। এ ধরনের ঘটনায় একজন নাগরিকের যে ক্ষতি হয়, তা পরবর্তী সময়ে পূরণ করা সম্ভব নাও হতে পারে।

শুনানিতে এইচআরপিবির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে আর খান রবিন।

পরে মনজিল মোরসেদ জানান, ২০১২ সালে গুলশানের বাসিন্দা আরিফ নিয়াজীকে তার বাসা থেকে ভুয়া পরোয়ানা দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জানতে পারেন, তার বিরুদ্ধে ভুয়া মামলা দায়েরের পাশাপাশি পরোয়ানাও জারি করা হয়েছিল।

তিনি জানান, যে আদালতে আরিফ নিয়াজীকে হাজির করা হয়েছিল, ওই আদালতের নির্দেশে গঠিত তদন্ত কমিটির অনুসন্ধানেও ভুয়া মামলায় পরোয়ানা জারির বিষয়টি প্রমাণিত হয়। এ নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের পর জনস্বার্থে এইচআরপিবি হাইকোর্টে রিট আবেদন করে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  হাইকোর্ট ভুয়া পরোয়ানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close