সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
সামরিক-বেসামরিক বেতন কাঠামো চূড়ান্ত করতে বিলম্ব পে-স্কেলের গেজেটে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম

গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হয়নি। দীর্ঘ এক দশক পর নতুন পে-স্কেল অনুমোদিত হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হলেও গেজেট প্রকাশে বিলম্ব নিয়ে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

তবে সংশ্লিষ্ট সাবেক আমলা ও দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, এ নিয়ে হতাশ হওয়ার কারণ নেই। তাদের মতে, নতুন বেতন কাঠামোর মতো বড় ও সংবেদনশীল সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারির আগে প্রশাসনিক, আইনি ও আর্থিক বিভিন্ন বিষয় যাচাই করে নিতে হয়।

গণমাধ্যমে এর আগে খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে খবর এলেও অর্থ ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খসড়াটি এখনো আইন মন্ত্রণালয়ে পৌঁছেনি। এটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়েই প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি কোনো ফাইল আটকে থাকার কারণে নয়। বরং সামরিক ও বেসামরিক বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা, সুযোগ-সুবিধা এবং বাস্তবায়নসংক্রান্ত নির্দেশনা সমন্বয় করে একটি ত্রুটিমুক্ত প্রজ্ঞাপনের খসড়া তৈরিতে সময় লাগছে।

বিশেষ করে সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, সরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়িত হবে, তার রূপরেখা ও হিসাব চূড়ান্ত করা হচ্ছে। এসব বিষয় সঠিকভাবে নির্ধারণ করাই বর্তমান প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

সাবেক সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহর ব্যাখ্যা অনুযায়ী, মন্ত্রিসভায় মূলত গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধির সামগ্রিক প্রস্তাব অনুমোদিত হয়। এরপর কোন শ্রেণির কর্মচারীর ক্ষেত্রে কীভাবে তা কার্যকর হবে, সেই বিস্তারিত হিসাব ও সংশ্লিষ্ট সংবিধিবদ্ধ আদেশের খসড়া তৈরি করতে হয় অর্থ মন্ত্রণালয়কে।

খসড়া প্রস্তুত হওয়ার পর সেটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সেখানে সংবিধান, বিদ্যমান আইন ও চাকরিবিধির সঙ্গে কোনো অসঙ্গতি বা আইনি জটিলতা আছে কি না, তা যাচাই করা হবে। আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর চূড়ান্ত খসড়া সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসে পাঠানো হবে। এরপর মুদ্রণ শেষে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে।

অতীতের উদাহরণও দেখাচ্ছে যে, মন্ত্রিসভায় অনুমোদনের পর গেজেট প্রকাশে কিছুটা সময় লাগতে পারে। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অনুমোদন পেলেও চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হয় প্রায় সাড়ে তিন মাস পর, ১৫ ডিসেম্বর।

এ কারণে এবার অনুমোদনের দুই সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ না হওয়াকে অস্বাভাবিক মনে করছেন না সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারসহ অভিজ্ঞ আমলারা। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয় থেকে খসড়া ভেটিংয়ের জন্য পাওয়া মাত্রই প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রের আশা, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে শিগগিরই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  পে স্কেল নতুন বেতন কাঠামো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close