বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
‘আমি শুধু বিয়ে করেছি, বাকি সব আগের মতোই আছে’: জেনিফার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম আপডেট: ১২.০৯.২০২৬ ৬:৪৬ PM

বিয়ের পর অনেক অভিনেত্রীই অভিনয় থেকে দূরে সরে যান। তাই বিয়ের পর কাজের জগতে তাদের অবস্থান কী হবে, তা নিয়ে ভক্তদের আগ্রহও থাকে। এবার এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী জেনিফার উইনগেট। তবে তার বক্তব্যে স্পষ্ট, বিয়ের কারণে অভিনয়ের প্রতি তার ভালোবাসা বা কাজের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি।

সম্প্রতি নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর প্রচারে গিয়ে বিয়ের পর কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে কথা বলেন জেনিফার। অভিনেত্রী জানান, বিয়ের পর জীবনের কিছু অগ্রাধিকার বদলেছে ঠিকই, তবে কাজের প্রতি তার আগ্রহ আগের মতোই রয়েছে।

গত ১৬ জুলাই প্রবাসী ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলের সঙ্গে বিয়ে হয় জেনিফারের। বিয়ের পর কাজের ক্ষেত্রে তার অগ্রাধিকার বা দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন এসেছে কি না, জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘কিছুই বদলায়নি। আমি শুধু বিয়ে করেছি। বাকি সব আগের মতোই আছে।’

জীবনে ভারসাম্য বজায় রাখাকে গুরুত্ব দেন জেনিফার। তার কাছে কাজের পরিবেশের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কও গুরুত্বপূর্ণ। টেলিভিশন কিংবা ডিজিটাল—যে মাধ্যমেই কাজ করুন না কেন, পরিচিত ও স্বচ্ছন্দ পরিবেশে কাজ করতে পছন্দ করেন তিনি।

পরিচিত সহকর্মীদের সঙ্গে বারবার কাজ করার কারণও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তার মতে, আগে থেকে পরিচিত মানুষদের সঙ্গে কাজ করলে স্বাচ্ছন্দ্য তৈরি হয় এবং পারস্পরিক বোঝাপড়াও সহজ হয়। কে কীভাবে কাজ করেন, কী পছন্দ করেন বা অপছন্দ করেন—এসব সম্পর্কে ধারণা থাকায় কাজের সময় সমন্বয় করাও সুবিধাজনক হয়।

তবে বিয়ের পর জীবনের কিছু অগ্রাধিকার যে বদলেছে, সেটি স্বীকার করেছেন জেনিফার নিজেই। কাজের প্রয়োজনে এখন তাকে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে হচ্ছে। ফলে কখন কোথায় থাকতে হবে এবং কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন কীভাবে সামলাবেন—এসব বিষয় আগের তুলনায় বেশি পরিকল্পনা করতে হচ্ছে তাকে।

এরপরও নতুন জীবনের অভিজ্ঞতা এখন পর্যন্ত বেশ ভালোই কাটছে বলে জানিয়েছেন জেনিফার। একই সঙ্গে বিয়ের পর ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

এদিকে ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ ওয়েব সিরিজের প্রচারে ব্যস্ত সময় পার করছেন জেনিফার। রহস্য-রোমাঞ্চধর্মী এই সিরিজে তার সঙ্গে অভিনয় করেছেন পরিণীতি চোপড়াসহ আরও অনেকে। আগামী ২৪ সেপ্টেম্বর সিরিজটি মুক্তির কথা রয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  জেনিফার উইনগেট বলিউড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close