বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
‘৬০ বছর বয়সে আমি নাকি অন্তঃসত্ত্বা!’—গুঞ্জনে নীনা গুপ্তার জবাব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম

৬৭ বছর বয়সে এসেও বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে। এমনকি কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও। এবার এসব বিষয়ে সরাসরি নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে চারপাশের মানুষের প্রশ্ন কীভাবে সামলান, জানতে চাওয়া হলে নীনা গুপ্তা স্পষ্ট জবাব দেন। তিনি বলেন, ‘আমি তো আর তোমার বাবার টাকায় চলি না। তোমার ওপর নির্ভরশীলও নই। তোমার সমস্যাটা কী? তুমি বিয়ে করেছ নাকি করোনি? বিষয়গুলোকে আমি এভাবেই সামলাই।’

কিছুদিন আগে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রাশমিকা মান্দানার বিয়ের অনুষ্ঠানে তোলা অভিনেত্রীর কয়েকটি ছবি ও ভিডিও থেকেই মূলত এই জল্পনার সূত্রপাত। ছবিগুলো দেখে নেটিজেনদের একাংশ দাবি করেন, ষাটোর্ধ্ব বয়সে আবারও মা হতে চলেছেন নীনা।

তবে বিষয়টি নিয়ে পরে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী। জানান, শাড়ির ভাঁজের কারণেই তার পেটের কাছে কিছুটা ফোলা দেখাচ্ছিল। সেখান থেকেই তৈরি হয় অন্তঃসত্ত্বা হওয়ার ভুল ধারণা।

নীনা বলেন, ‘আমি শাড়ি পরেছিলাম। সেটি ঠিকঠাক করার সময় কোমরের কাছে কিছুটা ফোলা মতো হয়ে গিয়েছিল। তা দেখে লোকজন বলতে শুরু করল, ৬০ বছর বয়সে আমি নাকি অন্তঃসত্ত্বা!’

এমন পরিস্থিতিতে রসিকতার মাধ্যমেই বিষয়টি সামলানোর কথা জানান তিনি। এমনকি তার টিমকেও মজা করে বলতে বলেছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা। পরিচিত কাউকে শরীর নিয়ে কটাক্ষ বা বডি শেমিংয়ের শিকার হতে দেখলেও একইভাবে রসিকতার মাধ্যমে পরিস্থিতি সামলানোর পরামর্শ দেন অভিনেত্রী।

প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে নীনা গুপ্তা বড় পর্দা ও ওটিটি—দুই মাধ্যমেই নিজের অবস্থান তৈরি করেছেন। সাম্প্রতিক সময়ে ‘বধ ২’, ‘বাধাই হো’ ‘মেট্রো... ইন দিনো’-এর মতো সিনেমায় অভিনয় করে আলোচনায় ছিলেন তিনি। পাশাপাশি নিয়মিত কাজ করছেন বিভিন্ন ওটিটি কনটেন্টেও।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  নীনা গুপ্তা বলিউড ভারতীয় সিনেমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close