সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      
‘ইয়ামালের মতো প্রতিভা আর কারও নেই’: বার্সা কোচ ফ্লিক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম

লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ফেইনুর্ডের বিপক্ষে বড় জয়ের ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর স্প্যানিশ এই তরুণ তারকাকে ব্যালন ডি’অর জয়ের যোগ্য বলেও মন্তব্য করেছেন বার্সা কোচ।

চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে ক্যাম্প ন্যুতে ফেইনুর্ডকে ৫-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচে শুরু থেকেই কার্যকর ছিলেন ইয়ামাল। মাত্র তৃতীয় মিনিটে তার অ্যাসিস্ট থেকেই গোল করেন রাফিনিয়া। পরে ম্যাচের শেষদিকে নিজে গোল করার পাশাপাশি গ্যাব্রিয়েল জেসুসকেও গোল করান তিনি।

ম্যাচের ৭৭ মিনিটে ফ্রি-কিক থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান ইয়ামাল। তার নিখুঁত শটে ফেইনুর্ডের রক্ষণভাগের কিছুই করার ছিল না, একইভাবে অসহায় ছিলেন গোলরক্ষক টিআর্ক আর্নেস্ট। গোলের পর ক্যামেরার দিকে কিছু ছুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্প্যানিশ এই তারকা।

এর আট মিনিট পর ইয়ামালের ভাসানো বল মাথা দিয়ে জালে পাঠান গ্যাব্রিয়েল জেসুস। ফলে ম্যাচে গোল ও অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই নিজের ছাপ রাখেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এমন পারফরম্যান্সের পর ইয়ামাল ব্যালন ডি’অরের অন্যতম যোগ্য দাবিদার কি না, সংবাদ সম্মেলনে ফ্লিকের কাছে জানতে চাওয়া হয়। জবাবে বার্সেলোনা কোচ তার শিষ্যের ভূয়সী প্রশংসা করেন।

ফ্লিক বলেন, ‘অবশ্যই সে আমার খেলোয়াড়। বার্সেলোনার একজন খেলোয়াড়। তার ব্যালন ডি’অর জেতার যোগ্যতা আছে। আমার কাছে এটা দারুণ ব্যাপার।’

ইয়ামালের ধারাবাহিক পারফরম্যান্সের পর তার ট্রফি ও ব্যক্তিগত অর্জনের তালিকাও দীর্ঘ হচ্ছে। বার্সেলোনার হয়ে তিনি এরই মধ্যে তিনটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে জিতেছেন। স্পেনের জাতীয় দলের হয়েও দুটি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ২০২৪ সালের ইউরো জয়ের পর গত জুলাইয়ে নিউজার্সিতে বিশ্বকাপও জিতেছেন। স্পেনের ২০২৬ বিশ্বকাপজয়ী দলেও ইয়ামালের অবদান ছিল—একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগেও নিজেকে নিয়মিত প্রমাণ করে চলেছেন ইয়ামাল। ইউরোপের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় তার গোলসংখ্যা এখন ১২।

ফেইনুর্ডের বিপক্ষে ম্যাচটিতে আরও একটি ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেছেন ইয়ামাল। মাত্র ১৯ বছর ৫৮ দিন বয়সে বার্সেলোনার জার্সিতে ১০০-এর বেশি গোলে সরাসরি অবদান রাখার কীর্তি গড়েছেন তিনি। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৫৬ ম্যাচে ৫৪ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৪ গোল।

ইয়ামালের প্রতিভায় মুগ্ধ ফ্লিক বলেন, ‘প্রত্যেক ম্যাচেই আপনি দেখতে পারেন, সে কতটা দুর্দান্ত। তার মতো প্রতিভা আর কারও নেই।’

ফেইনুর্ডের বিপক্ষে বার্সেলোনার ৫-১ গোলের জয়ে জোড়া গোল করেন রাফিনিয়া। এ ছাড়া করিম আদেয়েমি, ইয়ামাল ও গ্যাব্রিয়েল জেসুস একটি করে গোল করেন। ফেইনুর্ডের হয়ে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার স্যাম স্টেইন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  লামিন ইয়ামাল হ্যান্সি ফ্লিক বার্সেলোনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close