মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় গ্যাসের পাইপলাইন স্থানান্তর ও সংযোগের (টাই-ইন) কাজের কারণে এ সাময়িক বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক—উভয় শ্রেণির গ্রাহকই গ্যাস সংকটে পড়বেন। ফলে বাসাবাড়িতে রান্নাবান্না এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেল ক্রসিংয়ের অংশে রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে বিতরণ লাইন স্থানান্তরের কাজ চলছে। এই কাজের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য নির্ধারিত সময় পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরবরাহ বন্ধ থাকার নির্ধারিত সময়ের পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। কাজ শেষ হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক সরবরাহ ফিরবে বলে আশা করা হচ্ছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

গ্যাস থাকবে না যেসব এলাকায়
বাসাবো
খিলগাঁও
মাদারটেক
শাহজাহানপুর
সিপাহীবাগ
তিলপাপাড়া
মালিবাগ
শান্তিবাগ
তালতলা মার্কেট ও আশপাশের এলাকা

স্বদেশ প্রতিদিন/এস পি







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close