বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
রোবটিক্স প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটির তিন পদক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম আপডেট: ০৭.০৯.২০২৬ ৫:১৭ PM

বিজ্ঞান, প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড STEM অলিম্পিয়াড ২০২৬-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে বিশ্ববিদ্যালয়ের ‘এসইউ ইনোভেশন হাব’-এর তিনটি দল একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি ৫৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিশ্বের ৩০টিরও বেশি দেশের অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে সাফল্যের মাধ্যমে বিজয়ী দলগুলোর সামনে ইতালির রোমে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।

পানির নিচে উদ্ধার রোবটে রৌপ্য
সোনারগাঁও ইউনিভার্সিটির ‘StingRay Hunter-X’ দল ব্লু এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে রৌপ্য পদক পেয়েছে। দলটি ‘Autonomous Underwater Robot With River Recovery & Rescue System’ প্রকল্প প্রদর্শন করে। পানির নিচে স্বয়ংক্রিয়ভাবে অনুসন্ধান, উদ্ধার ও রিকভারি পরিচালনার সক্ষমতা রয়েছে প্রকল্পটির।

দলের সদস্য মো. জুনাইদ আহমেদ, আরফাত উজ জামান, এহসান সাজিদ ও রাফসান রাহাত।

মাইন শনাক্তকরণ রোবটে ব্রোঞ্জ
‘SU Astro Nova’ দল রোবোটেক এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। দলটি ‘Remote Autonomous Mine Detection & Defusion Robot Version 2’ প্রকল্প উপস্থাপন করে।

সামরিক ও নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে তৈরি প্রকল্পটির মাধ্যমে দূরনিয়ন্ত্রিত ও স্বয়ংক্রিয়ভাবে ল্যান্ডমাইন শনাক্ত এবং নিষ্ক্রিয় করার ধারণা তুলে ধরা হয়েছে। দলের সদস্যরা হলেন আকরাম এফ. মনি, রেজাউল করিম, ফজলে রাব্বি ও আরমান।

প্লাস্টিক বর্জ্য কমানোর উদ্যোগেও পদক
গ্রিনটেক এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছে ‘Robo Vend PRS’ দল। তাদের প্রকল্পের নাম ‘Reverse Vending System’। প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি থ্রিডি প্রিন্টিং শিল্পের কাঁচামাল তৈরিতে প্লাস্টিক পুনর্ব্যবহারের কার্যকর সমাধান দেখানো হয়েছে এই প্রকল্পে।

দলটির সদস্যরা হলেন আরিফুজ্জামান হৃদয়, খুশি আক্তার, তান্না আক্তার, নূরে আফ্রিদি চৌধুরী ও তাওসিফ আহমেদ।

তিনটি দলের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর প্রকল্প তৈরির সক্ষমতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সম্ভাবনাকেও তুলে ধরেছে এ অর্জন।

স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁওইউনিভার্সিটি রোবোটিক্সঅলিম্পিয়াড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close