বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
৫ দিন পর সচল হিলি স্থলবন্দর ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য কার্যক্রম পুনরায় চালু হয়।

গত ৩১ আগস্ট থেকে ভারতের অভ্যন্তরীণ ব্যবসায়িক জটিলতার কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ রেখেছিলেন ভারতীয় ব্যবসায়ীরা। পরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন।

ধর্মঘট প্রত্যাহারের পর শনিবার থেকে বন্দরে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এতে বন্দরের শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকা থেকে পণ্য কিনতে ব্যবসায়ীরাও হিলি বন্দরে আসতে শুরু করেছেন।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ভারতের অভ্যন্তরীণ ব্যবসায়িক জটিলতার কারণে ৩১ আগস্ট থেকে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর পাঁচ দিন পর আবারও কার্যক্রম শুরু হয়েছে।

ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ মণ্ডল জানান, বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রশাসনিক বৈঠক করেন। সেখানে ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এরপর মুখ্যমন্ত্রী প্রশাসনকে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন।

পরদিন বৃহস্পতিবার জেলা প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে ভারতের হিলি স্থলবন্দরের অবকাঠামোগত সমস্যা এবং বাংলাদেশে পণ্য রপ্তানির বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পরই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বদেশ প্রতিদিন/আরএম




আরও সংবাদ   বিষয়:  হিলিস্থলবন্দর আমদানিরপ্তানি বাংলাদেশভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close