বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
দাম্পত্য কলহের জেরে মর্মান্তিক ঘটনা: স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ৩:৫০ PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন—৭৫ বছর বয়সী মফিজুল হক ও তার স্ত্রী ৬০ বছর বয়সী মনোয়ারা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক কোন্দল ও কলহ চলে আসছিল। ঘটনার দিন বিকালে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে ফাঁস লাগিয়ে তিনি নিজেও আত্মহত্যা করেন।

যেভাবে জানা গেল ঘটনা

নিহত দম্পতির ছেলের বউ শাপলা বেগম জানান, দুপুরে একটি দাওয়াতে অংশ নেওয়ার পর বিকালে বাড়িতে ফিরে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। কোনো সাড়াশ শব্দ না পেয়ে তিনি জানাল দিয়ে উঁকি দিয়ে মনোয়ারা বেগমকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয়দের সহায়তার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মনোয়ারা বেগমকে মৃত এবং মফিজুল হকের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।

পুলিশের প্রাথমিক বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্টভাবে নিশ্চিত হওয়া সম্ভব হবে।


স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  চাঁপাইনবাবগঞ্জ সংবাদ অপরাধ ও দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close