সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
ভোক্তার পকেটে বাড়তি চাপ, সয়াবিন তেলের দাম বেড়ে ২০৪ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম আপডেট: ০২.০৯.২০২৬ ৪:৫২ PM

দেশের বাজারে আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। এর আগে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হচ্ছিল।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য, আমদানি ব্যয় এবং দেশের বাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসব বিষয় পর্যালোচনা শেষে সয়াবিন তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত আসে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের জন্য এখন ভোক্তাকে ২০৪ টাকা দিতে হবে। অর্থাৎ আগের দামের তুলনায় লিটারে ৫ টাকা বেশি গুনতে হবে। তবে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের দামেই বাজারে পাম অয়েল বিক্রি হবে।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।

সর্বশেষ এই মূল্যবৃদ্ধির ফলে চলতি বছরে কয়েক মাসের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে মোট ৯ টাকা বেড়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের বাড়তি দামে ভোক্তাদের ওপর আরও চাপ তৈরি হলো।



আরও সংবাদ   বিষয়:  তেলের দাম দ্রব্যমূল্য নিত্যপণ্যের দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close