বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক
চকরিয়া অংশে দুই মাসে ২৪ দুর্ঘটনা, ৩৩ প্রাণহানি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:৫৫ পিএম আপডেট: ২৩.১১.২০২৫ ৫:৫৯ PM
 কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক

কক্সবাজার পর্যটন নগরী হওয়ায় গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত চলে দূরদূরান্তের নানা যানবাহন। ফলে এই মহাসড়কে প্রায়শই ঘটছে একের পর এক দুর্ঘটনা। গেল অক্টোবরে-নভেম্বরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে ২৪টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ৩৩ জন। আহত হয়েছে শতাধিক মানুষ। 

গেল ৫ নভেম্বর চকরিয়ার হাঁসেরদিঘি এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হন। ১৬ই নভেম্বর এই মহাসড়কে আরেকটি পৃথক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হন। মহাসড়কটি ১৫৫ কিলোমিটার দীর্ঘ হলেও চকরিয়া অংশে রয়েছে ৮০টির মতো বিপজ্জনক বাঁক, যা দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।  

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয়-লেন বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী কলিম উল্লাহ করিম জানান, কক্সবাজার পর্যটন কেন্দ্র হওয়ায় দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভ্রমণে আসেন লাখো পর্যটক। মহাসড়কের চকরিয়াসহ বিভিন্ন অংশে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এই মহাসড়ক ছয় লেনে উন্নীত না হওয়া পর্যন্ত প্রাণহানি বন্ধ করা সম্ভব হবে না। ছয় লেনে উন্নীতকরণ করে মানুষের জীবন বাঁচানো জরুরি। আমরা গত দুই মাস ধরে মহাসড়কটি ছয় করার দাবিতে নানান কর্মসূচি পালন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দাবি পেশ করেছি। আমরা চাই, মানুষের প্রাণ বাঁচাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কটি অনতিবিলম্বে ছয় লেনে উন্নীত করা হোক।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, শুধু তাদের থানার আওতাধীন এলাকায় অক্টোবর মাসে ১২টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।
অপরদিকে, চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানিয়েছেন, তাদের এলাকায় অক্টোবর-নভেম্বর মাসে ১২টি দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি ঘটেছে।

বিশ্লেষকরা বলছেন, মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো সড়কের সংকীর্ণতা। জমির অধিগ্রহণ অনুযায়ী মহাসড়ক ৬০ থেকে ১০৪ ফুটের জায়গা রয়েছে, কিন্তু মূল দুই লেনের সড়ক মাত্র ২৪ ফুট। অবৈধ স্থাপনা ও হাটবাজার দখলের কারণে বাকি জায়গা ব্যবহার করা যায়নি। আজিজনর থেকে ডুলাহাজারা পর্যন্ত ৫৯৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, তবে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়নি।

গাড়িচালকেরা জানান, মহাসড়কের বাঁকগুলো এতটাই খুঁতখুঁতে যে এক লেন থেকে অন্য লেন দেখা যায় না। এছাড়া লবণ ভর্তি ট্রাক চলাচলের ফলে রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়রা সতর্ক করেছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে মহাসড়কে মৃত্যুর মিছিল অব্যাহত থাকবে। প্রতি বছর পর্যটন মৌসুমে হাজার হাজার যানবাহন কক্সবাজারের উদ্দেশে মহাসড়ক ব্যবহার করে, ফলে দুই লেনের সড়কে তীব্র যানজট ও দুর্ঘটনা এড়ানো দায় হয়ে উঠছে।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন জানান, জমির অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে এবং মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এছাড়া মহাসড়কের বাঁক সরানো, লবণবাহী যানবাহন নিয়ন্ত্রণ করা ও বিপজ্জনক এলাকা চিহ্নিত করে যানবাহনের গতি সীমিত করার পরিকল্পনা রয়েছে।

চকরিয়ার মহাসড়ক বিপজ্জনক বাঁক, সংকীর্ণতা, অবৈধ দখল এবং বেপরোয়া যান চলাচলের কারণে প্রাণঘাতী হয়ে উঠেছে। দুর্ঘটনা কমানোর একমাত্র কার্যকর সমাধান মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দক্ষ ড্রাইভিং নিশ্চিত করা।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার-চট্টগ্রাম   মহাসড়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close