সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
বারিশা হকের স্বামী আইসিইউতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:০২ পিএম

দেশের আলোচিত ব্র্যান্ড প্রমোটার বারিশা হকের স্বামী, নাট্য নির্মাতা আলভী রায়হান সীমান্ত, গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে বারিশা হক নিজেই জানিয়েছেন।


রোববার (২৩ নভেম্বর) দুপুরে ফেসবুকে বারিশা লিখেন, “আমার হাজবেন্ডকে হসপিটালের আইসিইউতে নেওয়া হয়েছে। সবাই দোয়া করুন প্লিজ। আল্লাহ ভরসা।” তিনি আরও জানান, সীমান্ত ডেঙ্গুতে আক্রান্ত, এবং শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন।


বারিশা হক একজন উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে বিটিভির কুইজ শো ও বিতর্ক অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে মিডিয়ায় তার পথচলা শুরু হয়। পরে বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে প্রশিক্ষণ গ্রহণ করেন।


উপস্থাপনা ও নৃত্যের পাশাপাশি তিনি নাটকে অভিনয় করে দ্রুত শোবিজে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে বারিশাকে অভিনয় ও মডেলিংয়ের চেয়ে মূলত ব্র্যান্ড প্রমোশন সংক্রান্ত কাজে দেখা যায়।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  বারিশা হক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close