প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম

সংগৃহীত ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন ডেঙ্গুরোগী।
আজ রবিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৪ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮১ জন,ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন রয়েছেন।
২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১১১ জন ডেঙ্গুরোগী। এ পর্যন্ত মোট ৮৭ হাজার ৪৪২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯০ হাজার ২৬৪ জন। এর মধ্যে ৬২.০৩ শতাংশ পুরুষ এবং ৩৭.০৭ শতাংশ নারী রয়েছেন। চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৬৪ জনের।