বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
নিখোঁজের ৩ দিন পর নিজ বাড়ির উঠানের গর্তে মিলল বৃদ্ধের লাশ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৪:৪৭ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের তিনদিন পর নিজ বাড়ির উঠান থেকে আশরাফ মিয়া (৬৪) নামে এক বৃদ্ধের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ। নিহত আশরাফ মিয়া কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়া এলাকার মৃত ফরিদের ছেলে। 

স্থানীয়রা জানান, 'গত তিনদিন আগে আশরাফ মিয়া বাড়ি থেকে নিখোঁজ হন। আজ সকালে নিজ বাড়ির উঠানের দক্ষিণে কমলা গাছে পানি দিতে আসলে ওই গাছের নিচে নতুন মাটি দেখে সন্দেহ হয় পরিবারের। উঠানে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটির সন্ধান পায় পরিবার। পরে খবর পেয়ে উঠানের মাটি খুঁড়ে নিখোঁজ আশরাফ মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।'

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'লাশটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের ‘রহস্য উন্মোচন’ করতে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:   বাড়ি   উঠান   বৃদ্ধ   লাশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close