প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৪:৫০ পিএম

সংগৃহীত ছবি
চট্টগ্রামের চকবাজার থানার ব্যারাকের টয়লেট থেকেএক এএসআইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ব্যারাকের টয়লেট থেকে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত এএসআই অহিদুর রহমান চকবাজার থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজার এলাকার মো. শহীদুল্লাহর ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, সকালে ব্যারাকের বাথরুমে গামছা নিয়ে টয়লেটে যান অহিদুর। আরেকজন পুলিশ সদস্য সকালে সাড়ে ১০টার দিকে টয়লেটে যাওয়ার জন্য যান। অনেকক্ষণ অপেক্ষার পর উকি দিয়ে দেখেন ভিতরে একজন ঝুলে আছে।
তিনি বলেন, টয়লেটের দরজাটা ভিতর থেকে লাগানো ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে টয়লেটের দরজা ভাঙা হয়। পরে অহিদুলকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে অহিদুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তারা।