বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
সরোয়ার হত্যায় আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম

পটুয়াখালীর ইটবাড়িয়ার সরোয়ার হাওলাদার হত্যার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। 

রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইটবাড়িয়া ইউনিয়ন বিনপির সভাপতি মো. শাহআলম কাজী, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌকিদার, সাংগঠনিক সম্পাদক মো. সুজন গাজী, দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন বিনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পটুয়াখালী জেলা সদস্য সচিব মো. সোহেল হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পাওনা টাকা চাইতে গিয়ে ইলিয়াস, ফারুক, সবুজসহ জাহাঙ্গীর ডেকে নিয়ে সরোয়ারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এদিকে মৃত্যুর ৯ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও আসামিরা বর্তমানে এলাকায় থেকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তাই অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি সরোয়ারের পরিবারসহ এলাকাবাসীর।’

মানববন্ধন শেষে পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন মৃত সরোয়ারের স্ত্রী-সন্তান ও ভাই।

এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, ‘আমরা এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনের নাম শনাক্ত করেছি। জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। যেকোনো সময় আপনারা জানবেন আসামী গ্রেপ্তার হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  সরোয়ার হত্যা   বিচার   মানববন্ধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close