বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিলেটে ভূমিকম্পের পর গ্যাস কূপ খনন বন্ধ ঘোষণা
সিলেট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম
সিলেটে ভূমিকম্পের পর গ্যাস কূপ খনন বন্ধ ঘোষণা

সিলেটে ভূমিকম্পের পর গ্যাস কূপ খনন বন্ধ ঘোষণা

সিলেটে সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে সতর্কতা হিসেবে দেশের কয়েকটি অঞ্চলে গ্যাস কূপ খনন (ড্রিলিং) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে পেট্রোবাংলা। 

আজ রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন থেকে পাঠানো এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) জানায়, গত দুই দিনে সংঘটিত চারটি ভূমিকম্প প্রমাণ করে যে, নরসিংদী জেলার ওপরের ভূ-স্তরীয় প্লাটিলেট অত্যন্ত অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে ভূমিতে সামান্য কম্পনও ওই এলাকার ভূমিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

এই কারণে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে পেট্রোবাংলার আওতাধীন সকল প্রাকৃতিক গ্যাস কূপে চলমান ড্রিলিং কার্যক্রম ৪৮ থেকে ৭২ ঘণ্টা সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া নরসিংদী জেলায় সব ধরনের ড্রিলিং কাজ ৪৮–৭২ ঘণ্টার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরামর্শ দিয়েছে বাপেক্স।

এর আগে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে সাভার বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

একই দিন সন্ধ্যা ৬টার দিকে পরপর দুই দফা ভূমিকম্প হয়। প্রথমটি: সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড, মাত্রা ৩.৭, দ্বিতীয়টি: সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ড, মাত্রা ৪.৩, উভয়ের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা। এর আগের দিন শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু ঘটে। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। বড় ধরনের ভূমিকম্পের পর আফটারশক হওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট সব অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সিলেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close