বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
বড় জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চতুর্থ দিন শেষেই ঢাকা টেস্টে বড় জয়ের সুবাস পাচ্ছিলো বাংলাদেশ। পঞ্চম দিনে কার্টিস ক্যাম্ফারের প্রতিরোধ কেবল অপেক্ষা বাড়িয়েছে। তবে ঠিকই বড় জয় পেয়েছে টাইগাররা। ২১৭ রানের জয় দিয়ে মুশফিকুর রহিমের শততম টেস্ট রাঙিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে আয়ারল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো নাজমুল হোসেন শান্তর দল। 

রোববার (২৩ নভেম্বর) ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রেইন ১১ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন। দলীয় ১৮৯ রানে ৫৩ বলে ২১ রান করে ফিরে যান ম্যাকব্রেইন। তাকে ফিরিয়ে পঞ্চম দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম।

এটি ছিল মুশফিকের শততম টেস্ট। প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। প্রথম ইনিংসে ১০৬ ও দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। বড় জয় দিয়ে তার শততম টেস্ট রঙিন করলো বাংলাদেশ দল।  



৬ উইকেটে ১৭৬ রান নিয়ে রবিবার দিন শুরু করে আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্ফার ও অ্যান্ডি ম্যাকব্রাইন বাংলাদেশকে অপেক্ষায় রাখেন অনেকটা সময়। ২০৫ বলে ২৬ রানের জুটি গড়েন দুজন, যেখানে ক্যাম্ফারের অবদান ৫২ বলে ৩। ম্যাকব্রাইনকে (২১) ফিরিয়ে জুটি ভাঙার পাশাপাশি ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল।

পরের জুটিতে দেখা যায় ভিন্ন চিত্র। ক্যাম্ফার যথারীতি এক প্রান্ত আগলেই ছিলেন। জর্ডান নিল খেলেন দারুণ কিছু শট। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে ভাঙে ৪৮ রানের জুটি। ৫ চার ও ১ ছক্কায় ৩০ করে বোল্ড হন নিল। আইরিশ প্রতিরোধ পর্বে এরপর ক্যাম্ফার ও গ্যাভিন হোয়ের বীরত্ব। অভাবনীয় ব্যাটিং দক্ষতা দেখিয়ে বাংলাদেশের সব প্রচেষ্টা ব্যর্থ করে ওভারের পর ওভার কাটিয়ে দেন দুজন।


শেষ পর্যন্ত ৫৪ রানের জুটি থামে ১৯১তম বলে। হাসান মুরাদের দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ হন হোয়ে। অভিষিক্ত লেগ স্পিনার ৩৭ রান করেন ১০৪ বল খেলে।
পরের বলেই বোল্ড হয়ে যান শেষ ব্যাটসম্যান ম্যাথু হামফ্রিজ। জিতে যায় বাংলাদেশ। ২৫৯ বল লড়াই করে ৭১ রানে অপরাজিত থাকেন ক্যাম্ফার। 

মিরপুর চতুর্থ ইনিংসে এত বেশি বল খেলার কীর্তি নেই আর কারও। সেই ২০০৮ সালের ডিসেম্বরে সাকিবের ২১২ ছিল আগের রেকর্ড। আয়ারল্যান্ডের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডেও ক্যাম্ফার ছাড়িয়ে যান নিজের আগের কীর্তিকে (২২৯ বল)।

অন্যদিকে, সাকিব আল হাসানকে টপকে আগের দিনই (শনিবার) বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছিলেন তাইজুল ইসলাম। আজ রবিবার শেষ দিনে তিনি দেশের প্রথম বোলার হিসেবে স্পর্শ করেন ২৫০ উইকেট। ৫৭ টেস্টে এই মাইলফলকে পা রেখে বাঁহাতি স্পিনারদের মধ্যে দ্রুততম হিসেবে তিনি ছুঁয়ে ফেলেন রঙ্গনা হেরাথের বিশ্বরেকর্ড। দুই ইনিংসেই তার প্রাপ্তি চারটি উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬, আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৯৭/৪ (ডি.)। 

আয়ারল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫০৯, আগের দিন ১৭৬/৬) ১১৩.৩ ওভারে ২৯১ (ক্যাম্ফার ৭১*, ম্যাকব্রাইন ২১, নিল ৩০, হোয়ে ৩৭, হামফ্রিজ ০; ইবাদত ১১-৩-২৯-০, তাইজুল ৪০-৭-১০৪-৪, খালেদ ১২-০-৪৫--১, মিরাজ ২৭-১১-৪৯-১, মুরাদ ২২.৩-১১-৪৪-৪, মুমিনুল ১-০২-০)।

ফলাফল: বাংলাদেশ ২১৭ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: মুশফিকুর রহিম।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  মুশফিক   টেস্ট   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close