সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      
ভোটের নিরাপত্তা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৪:০১ পিএম

ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন জোনে ভাগ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিস্থিতি অনুযায়ী প্রতিটি অঞ্চলে আলাদা মাত্রার নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।


রোববার (২৩ নভেম্বর) কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েকের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন সচিব আখতার আহমেদ। বৈঠকে মহাসচিব দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান।


ইসি সচিব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশকে তিন জোনে ভাগ করা হচ্ছে এবং সে অনুযায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হবে। তিনি জানান, প্রয়োজনীয় সহায়তা দিতে কমনওয়েলথ আশ্বাস দিয়েছে এবং কোন কোন ক্ষেত্রে সহায়তা জরুরি—তা জানাতে বলেছে সংস্থাটি।


আখতার আহমেদ আরও বলেন, প্রয়োজনে কমনওয়েলথের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাওয়া হবে।


এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসি। এ লক্ষ্যে তারা বিভিন্ন সংস্থা ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  ইসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close