বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
কুড়িগ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের এসআই`র মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:৫২ পিএম
 মো. আসাদুজ্জামান

মো. আসাদুজ্জামান

কুড়িগ্রামের চিলমারী মডেল থানায় কর্তব্যরত এক পুলিশের এসআই  হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। 

রবিবার (২৩ নভেম্বর) রাত ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। তিনি বলেন, পুলিশ সদস্যের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। তার পরিবারকে সান্ত্বনা দেবার ভাষা নেই। আমরা সকলে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।  

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম মো. আসাদুজ্জামান। বিপি নং- ৮১০৪০৪৭০৫৮। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকার মো. হামিদুল হকের ছেলে। 

জানা গেছে, গেল রাত সাড়ে ১০টার দিকে এসআই আসাদুজ্জামান হঠাৎ করে ব্যথা বুকে ব্যথা অনুভব করে। এসময় আশেপাশে থাকা সহকর্মীদের বিষয়টি বললে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডেকে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে মৃত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুড়িগ্রাম পুলিশ লাইনে নিয়ে আসে। এখানে আনার পর লাশের জানানা না করিয়ে তার লাশ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। 

এদিকে, জেলা পুলিশ লাইন থেকে পুলিশের এসআই আসাদুজ্জামানের জানাজা ও গার্ড অব ওনার তাকে না দেওয়ায় জেলার সাধারণ পুলিশ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, পুলিশ আইনের ২২ ধারায় বলা আছে তারা ২৪ ঘণ্টা ডিউটিরত, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়নি, এমনকি রংপুর থেকে তার লাশ কুড়িগ্রাম আনা হলেও জানাজা টুকু করা হয়নি। এটা আসলে মেনে নেয়ার মতো না। বিষয়টি দুঃখজনক। 
এ বিষয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলামের সাথে কথা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান। 



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close