বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
কেটি পেরির সঙ্গে ট্রুডোর প্রেম, নীরবতা ভাঙলেন প্রাক্তন স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:৫২ পিএম

মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ঘনিষ্ঠতা নিয়ে সাম্প্রতিক সময়ে পশ্চিমা গণমাধ্যমে তুমুল আলোচনা চলছে। দুজনকে একসঙ্গে রেস্তোরাঁ, কফি শপ ও বিভিন্ন জায়গায় দেখা যাওয়ায় তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে।


এমন আলোচনার মধ্যেই নীরবতা ভেঙে মন্তব্য করেছেন ট্রুডোর প্রাক্তন স্ত্রী সোফি গ্রেগোয়ার। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, এসব খবর তাকে কিছুটা প্রভাবিত করলেও তিনি বিষয়টি নিয়ে বাড়তি মাথা ঘামাতে চান না। বরং বিতর্কের বাইরে গিয়ে সবকিছু সুন্দরভাবে এগিয়ে যাক—এটাই তার প্রত্যাশা।


সোফি জানান, জনসমক্ষে ছড়িয়ে থাকা নানা তথ্য একজন মানুষের ওপর মানসিক চাপ তৈরি করতে পারে। তবে কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেন, “অনেক শব্দের ভিড়ে আমি বরং সুর খুঁজে শুনতে চেষ্টা করি।” পডকাস্টের উপস্থাপকও তার এই দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানান।


এক পর্যায়ে উপস্থাপক ভুলবশত সোফিকে ‘সিঙ্গেল মম’ হিসেবে উল্লেখ করলে তিনি সঙ্গে সঙ্গে তা সংশোধন করেন। সোফির ভাষায়, “আমি সিঙ্গেল মম নই। আমার সন্তানদের প্রতি গভীর দায়িত্বশীলতা রাখেন এমন একজন বাবার (জাস্টিন ট্রুডো) সঙ্গে আমার এখনো অংশীদারত্ব রয়েছে।”


উল্লেখ্য, গত জুলাইয়ে মন্ট্রিয়েলে এক ডিনার ডেটে প্রথমবার জনসমক্ষে একসঙ্গে দেখা যায় ট্রুডো ও কেটি পেরিকে। এরপর ট্রুডো অংশ নেন পেরির ‘লাইফটাইমস ট্যুর’-এর একটি ভরপুর কনসার্টেও। অন্যদিকে, পেরি এ বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সাত বছরের সম্পর্কে ইতি টানেন। তারা ছয় বছর ধরে বাগদত্ত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  কেটি পেরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close