সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৯:০৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও নতুন করে দখলদার বাহিনীর বিমান ও ড্রোন হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গতকাল শনিবার (২২ নভেম্বর) ভোর থেকে গাজার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলে হতাহতের এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটিতে একটি গাড়ির ওপর, এরপর দেইর আল-বালাহ এবং নুসাইরাত শরণার্থী ক্যাম্পে পরপর কয়েকটি আঘাত হানে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান।

গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় একসঙ্গে ১১ জন নিহত ও ২০ জন আহত হয়। আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মুহান্না জানান, আহতদের অনেকে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

দেইর আল-বালাহ শহরে একটি বাড়িতে হামলার ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন নারীও রয়েছেন। হামলার বিস্ফোরণ এতটাই প্রবল ছিল যে কাছাকাছি থাকা বাসিন্দারা আতঙ্কে ছুটে পালাতে বাধ্য হয়।

প্রত্যক্ষদর্শী খালিল আবু হাতাব বলেন, “একটি শক্তিশালী বিস্ফোরণ হলো। বাইরে তাকাতেই দেখি চারদিকে ধোঁয়া, কিছুই দেখা যাচ্ছিল না। সবাইকে দৌড়ে পালাতে চিৎকার করতে শুরু করি। পরে বুঝতে পারলাম প্রতিবেশীর বাড়ির ওপরের তলা নেই।”

তিনি আরো বলেন, “একে যুদ্ধবিরতি বলা যায় না। এমন জীবনে থাকা অসম্ভব। কোথাও নিরাপদ জায়গা নেই।”

এদিকে, অব্যাহত হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হামাস যুক্তরাষ্ট্রের উদ্দেশে তাৎক্ষণিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

হামাসের দাবি, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে, যা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নেওয়া জরুরি।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ফিলিস্তিনি নিহতের পাশাপাশি এসব হামলায় আরো ৮৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গাজা   ফিলিস্তিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close