শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রথম মিলন মেলা
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:৫৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রথম মিলন মেলা শনিবার সন্ধ্যায় শহরের পার্ক ভিউতে যশোরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও যশোর ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জি. এম. আবু ফয়সাল। মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা জিএম জিল্লুর রহমান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহিন,অতিরিক্ত পুলিশ সুপার (অব.) মোজাম্মেল হক, সাতক্ষীরা জেলা পুলিশের পিবিআইয়ের পুলিশ সুপার মীর মোহম্মদ রেজাউল ইসলাম এবং নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, কামরুজ্জামান ও নাজনীন হায়দার নীলা।
মিলন মেলায় বক্তারা বলেন, সাতক্ষীরা ও যশোরের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার করতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, প্রতিবছর নিয়মিতভাবে মিলন মেলার আয়োজন করা হবে। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেওয়া হয়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  যশোর   সাতক্ষীরা   কল্যাণ   সমিতি   প্রথম   মিলন মেলা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close