প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:৫৮ AM

সোনারগাঁয়ে মেধা বৃত্তি ২০২৫ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে মেধা বৃত্তি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোনারগাঁও পৌরসভার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুলে, ১০ জন শিক্ষার্থীকে সাধারণ, সর্বমোট ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। তাদের প্রত্যেককে নগদ অর্থ ও সনদ প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের উপদেষ্টা আনোয়ার হোসেন আনু, রমজান আলী, সভাপতি শফিকুল ইসলাম শিপ্লু, সহ-সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন, কোষাধ্যক্ষ ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান, সদস্য মো. ইভান, তোফাজ্জল হোসেন, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা আক্তার, আইয়ুব হোসেন সুমন, ইমরান মিয়া, রাবেয়া আক্তার, অভিভাবক মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ