বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:৪৬ AM
শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) শ্রমিক ও কর্মচারীরা ‘এক কর্পোরেশন এক স্কেল’ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কারখানার প্রধান ফটকের সামনে ‘চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিঃ সর্বস্তরের শ্রমিক–কর্মচারীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শ্রমিক ও কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সিইউএফএলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, জাতীয় মজুরি কমিশনভুক্ত শ্রমিকদের ৫% প্রণোদনা ও ১৫% বিশেষ সুবিধা, দ্রুত কার্যকর, প্রমোশন ও উচ্চতর গ্রেড প্রদান এবং ডিপিপি বাস্তবায়নের দাবি জানান।

সিবিএর আইন সম্পাদক আনিসুর রহমান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান রানা, সিবিএ নেতা আরিফুর রহমান, জালাল আহমেদ ও সাকিব আরমান।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। তিনি বলেন, “শ্রমিকরা সন্তুষ্ট না থাকলে কারখানা টেকসইভাবে চলতে পারে না। তাদের দাবিগুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরব।”

মানববন্ধন শেষে শ্রমিক ও কর্মচারীরা প্রধান ফটক থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   ইউরিয়া   ফার্টিলাইজার   শ্রমিক   মানববন্ধন   বিক্ষোভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close