বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
মাত্র আট দিনে ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১:০৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর এখন শুধু শহরেই নয়, ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলেও। প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। ফলে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, আর হাসপাতালগুলোতে রোগীর চাপও ক্রমেই বেড়ে চলেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, ১৫ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং ৫ হাজার ৫২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ নভেম্বর পাঁচজনের মৃত্যু এবং ৭৯২ জন হাসপাতালে, ১৬ নভেম্বর পাঁচজনের মৃত্যু এবং এক হাজার ১৩৯ জন হাসপাতালে, ১৭ নভেম্বর তিনজনের মৃত্যু এবং এক হাজার সাতজন হাসপাতালে, ১৮ নভেম্বর চারজনের মৃত্যু এবং ৯২০ জন হাসপাতালে, ১৯ নভেম্বর ছয়জনের মৃত্যু এবং ৭৮৮ জন হাসপাতালে, ২০ নভেম্বর চারজনের মৃত্যু এবং ৭৪৫ জন হাসপাতালে, ২১ নভেম্বর কারও মৃত্যু না হলেও ৪৩৬ জন, ২২ নভেম্বর তিনজনের মৃত্যু এবং ৫৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

চলতি মাসে (নভেম্বর) এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১৯ হাজার ৬২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছেন ৭৮ জন। 

এ ছাড়া চলতি বছর ২২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৩৩১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৪৮৬ জন। মারা গেছেন ৩৫৬ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯–এ পৌঁছায় এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:   ডেঙ্গু   ৩০ জন   মৃত্যু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close