প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:৩৪ AM

অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা গণমানুষের মাঝে প্রচারের অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগারা ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৭ হাজার নারী-পুরুষের হাতে শাড়ি-লুঙ্গি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকাতিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান মিয়া এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, নাসির উদ্দিন সরকার, নজরুল ইসলাম বিএসসি, সদস্য আলমগীর হোসেন, নাঈমুল করিম জান্নাত, শ্রমিকদল সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মোর্শেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে ভালুকার সব ইউনিয়নে প্রায় ১ লাখ ২০ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণের বৃহৎ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ