বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
কুড়িগ্রাম ফিস্টুলা মুক্ত ঘোষণা প্রক্রিয়ায় অগ্রযাত্রা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:২২ AM
কুড়িগ্রাম ফিস্টুলা মুক্ত ঘোষণা প্রক্রিয়ায় অগ্রযাত্রা

কুড়িগ্রাম ফিস্টুলা মুক্ত ঘোষণা প্রক্রিয়ায় অগ্রযাত্রা

কুড়িগ্রামে ফিস্টুলা রোগী শনাক্তকরণ ও নির্মূল কার্যক্রমের অগ্রগতি নিয়ে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সিভিল সার্জন অফিসের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, কুড়িগ্রাম ল্যাম্ব-এফ আর আরই প্রজেক্টের আওতায় দিনব্যাপী এই সভার আয়োজন করে। ল্যাম্ব ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সার্বিক সহযোগিতায় প্রকল্পটি কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে।

এতে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নূর নেওয়াজ আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মেজবাহ উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম  গোলাম মোহাইমেন, গাইনি কনসালটেন্ট ডা. নাসীমা খাতুন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

এসময় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আলী (এসআরএমএনসি আইচ-ল্যাম্ব), চিকিৎসা কর্মকর্তা ডা. সুমাশ্রী রায় (ডিএসআরএইচআরসি–জাপাইগো), প্রকল্প কর্মকর্তা বাদল এক্কা (এসআরএমএনসি আইচ-ল্যাম্ব), জেলা ফ্যাসিলিটেটর (ফিস্টুলা) মঞ্জু আরা বেগম সহ অনেক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কুড়িগ্রামকে ফিস্টুলামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে হলে সব বিভাগের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। মাঠপর্যায়ে রোগী শনাক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, ২০২৫ সালে ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলাকে ফিস্টুলা ফ্রি ঘোষণা এবং ২০৩০ সালের মধ্যে জেলার সব উপজেলায় ফিস্টুলা নির্মূলের লক্ষ্যে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে উপজেলা পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   ফিস্টুলা   মুক্ত   ঘোষণা   অগ্রযাত্রা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close