প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী
সদস্য, ঢাবির সিনেট সদস্য এবং শাখার ছাত্রীসংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার
তামান্না দ্বিতীয় কন্যাসন্তানের মা হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থার ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
সেখানে
এক স্ট্যাটাসে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! ছাত্রীসংস্থা,
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও
ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না আজ দ্বিতীয়
কন্যাসন্তানের মা হয়েছেন।’
স্ট্যাটাসে আরো উল্লেখ করা হয়, ‘মা ও নবজাতকের জন্য কল্যাণ কামনা করছি।
সাবিকুন্নাহার
তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০
শিক্ষাবর্ষের ছাত্রী। তিনি কার্যকরী সদস্যপদে সর্বোচ্চ ১০ হাজার ৮৪ ভোট
পেয়ে নির্বাচিত হন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে