বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
সাভারে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম

সাভারে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) জামায়াতে ইসলামী সাভার থানার তেতুলঝোড়া ইউনিয়ন আয়োজিত শ্যামপুর মৈত্রী ক্লাব মাঠে ঢাকা জেলা মজলিসে শুরা সদস্য ও সাভার থানা আমীর জননেতা মু. আবদুল কাদেরের সভাপতিত্বে ও তেতুলঝোড়া ইউনিয়ন সহকারী সেক্রেটারী ডা. হামীম উদ্দিনের সঞ্চালনায় আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠির হয়। 

জনসভায় প্রধান বক্তার বক্তব্যে ঢাকা-২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার তৌফিক হাসান বলেন, আমি তীব্রভাবে পরিবার পরিকল্পনার বিরোধিতা করছি। নেতাদের অযোগ্যতা ও দুর্নীতির কারনে শিক্ষিত যুবকরা বেকার থাকে। নিজেদের অযোগ্যতার কারনে তারা পরিবার পরিকল্পনা করতে বলে। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে এক হাতে সার্টিফিকেট ও অন্য হাতে কাজ দেয়া হবে। কাজ দিতে না পারলে বেকার ভাতা দেয়া হবে। 

তিনি আরও বলেন, আল্লাহর ইচ্ছায় যদি জনগণের ভোটে আমি নির্বাচিত হতে পারি তাহলে মূল ঢাকার সাথে সংযোগ স্থাপন করার জন্য কামরাঙ্গীচর থেকে একটি ব্রিজ, হাজারীবাগ থেকে একটি ব্রিজ ও বসিলা থেকে একটি ব্রিজ নির্মান করবো। এর পাশাপাশি আভ্যন্তরীণ সড়কগুলো প্রশস্ত করা হবে।

সভাপতির বক্তব্যে সাভার থানা আমীর বলে, আগামীতে জামায়াতে ইসলামী এই দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে দিবেনা। চাঁদাবাজি আর দুর্নীতির মাধ্যমে "সবার আগে বাংলাদেশ" আমরা চাইনা। যারা তেঁতুলঝোড়া ইউনিয়নের ঘরে ঘরে গিয়ে ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দিলে হামলা মামলা করা ও এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দিচ্ছেন তাদেরকে জামায়াতে ইসলামী কঠোরভাবে প্রতিহত করবে।  
     
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারী এড. শহিদুল ইসলাম, জেলা রাজনৈতিক বিষয়ক সেক্রেটারী হাসান মাহবুব মাস্টার, কেরানীগঞ্জ মডেল থানন আমীর আব্দুর রহীম মজুমদার, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ লুৎফর রহমান, সাভার থানা সেক্রেটারী আসাদুজ্জামান রাসেল, সহ. সেক্রেটারী আব্দুর রহীম,  কর্মপরিষদ সদস্য, মো. কামরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য তুরাব আলী, কারিমুল মাওলা, ইউনিয়ন সেক্রেটারী আমিনুল হক সহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।



স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  সাভার   জামায়াত   নির্বাচনী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close