সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      
সশস্ত্র বাহিনী দিবসে রংপুরে বর্ণাঢ্য প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম আপডেট: ২২.১১.২০২৫ ৬:৩৮ PM

রংপুরে সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে এক বর্ণাঢ্য ও তথ্যবহুল প্রদর্শনী এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্মির পক্ষ থেকে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি।

এসময় রঙিন বেলুন উড়িয়ে উদ্বোধনের মুহূর্তটি আরও প্রাণবন্ত করে তোলা হয়। বিভিন্ন স্টল পরিদর্শনকালে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন সশস্ত্র বাহিনীর উন্নতি, পেশাদারিত্ব ও দেশের প্রতি তাদের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিক সরঞ্জাম, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সামরিক সক্ষমতা প্রদর্শন করা হয়। 

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নৌবাহিনীর পক্ষ থেকে পীরগঞ্জ মেরিন একাডেমির কমান্ড্যান্ট এবং বিমানবাহিনীর পক্ষ থেকে লালমনিরহাট বিএএফ ইউনিটের কমান্ডার। এছাড়াও ব্রিগেড কমান্ডার, স্টেশন কমান্ডার, ডিভিশনাল কমিশনার, বিচারকবৃন্দ, বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অতিথিরা সশস্ত্র বাহিনীর আধুনিক সক্ষমতা, উন্নত প্রশিক্ষণ ও পেশাদারিত্বের প্রশংসা করেন। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী দেশে সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা ও জাতীয় নিরাপত্তায় তাদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  রংপুর   সশস্ত্র বাহিনী   দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close