সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
‎৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানো দাবিতে রাজশাহীতে রেললাইন অবরোধ
রাজশাহী কলেজ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম আপডেট: ২২.১১.২০২৫ ৬:১২ PM

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 
‎
‎আজ শনিবার (২২ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার রেললাইন অবরোধ করেন তারা।
‎
‎এসময় তারা ‘বৈষম্য বিরোধী বাংলায়, স্বৈরাচার ঠাঁই নাই’, ‘৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে’, ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস’, ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’ ইত্যাদি স্লোগান দেয়।
‎
‎ইসলামি ছাত্র আন্দোলনের রাবি শাখার সভাপতি মাহবুব আলম বলেন, “৪৭তম বিসিএস-এ আমাদের লিখিত পরীক্ষার জন্য দুইমাস সময় দিয়েছে। যা ১১’শ মার্কের লিখিত পরীক্ষার জন্য সামঞ্জস্যপূর্ণ নয়। এইজন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি।”
‎
‎তিনি আরো বলেন, “আমরা দাবি জানিয়ে আসলেও পিএসসি তাদের একরোখা মনোভাব-ই পোষণ করে রেখেছে। লিখিত পরীক্ষার দুইমাস আগে রুটিন প্রকাশ করার কথা থাকলেও পিএসসি আমাদের সময় একমাস আগেই সেটা করেছে। অর্থাৎ পিএসসি নিজেই নিজের রোডম্যাপ লঙ্ঘন করেছে। পিএসসি ৪৬ বিসিএসকে সময় দেওয়ার জন্য আমাদেরটা পরপর তিনবার পিছিয়েছে।”
‎
‎এগ্রোনোমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম বলেন, “আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ১৯ সেপ্টেম্বর, কিন্তু লিখিত পরীক্ষার জন্য মাত্র দুইমাস সময় দেওয়া হয়েছে যা একদম অযৌক্তিক। এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনগুলো আমাদের যৌক্তিক দাবিকে সমর্থন জানিয়েছে। তাহলে কেন আমাদের যৌক্তিক সময় দেওয়া হচ্ছে না?”
‎
‎আন্দোলনকারী শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, “আমাদের এই আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। যত ইনফ্লুয়েন্স বা দল আছে সবাই সমর্থন দিয়েছে অথচ পিএসসির টনক নড়েনি। এটি আমাদের যৌক্তিক আন্দোলন। কারণ, বিসিএস মতো যে লিখিত সিলেবাস আল্টিমেটলি দেড়মাসে দিনরাত পড়লে কখনো সম্ভব নয়। আমাদের এই যৌক্তিক আন্দোলনের উদ্দেশ্য গোটা বাংলাদেশের সকল মানুষ এমনকি যারা ক্যাডার হয়ে গেছে এরা পর্যন্ত সাপোর্ট দিয়েছে কিন্তু পিএসসি কেন টনক নড়ছে না?”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ‎বিসিএস   পরীক্ষা   রাজশাহী   রেললাইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close