বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) আয়োজিত নির্বাচনবিষয়ক এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, “সামনের সপ্তাহেই গণভোটের আইন করা হবে। আইনটি পাস হলেই গণভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু করবে নির্বাচন কমিশন।”

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনকে কমিশনের জন্য ‘বড় চ্যালেঞ্জ’ উল্লেখ করে তিনি বলেন, “এমন মুখোমুখি পরিস্থিতির সম্মুখীন পূর্ববর্তী কোনো নির্বাচন কমিশন হয়নি।”

তিনি আরও বলেন, “আগের কমিশনকে এত বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি; কিন্তু বর্তমান কমিশন আইন মেনেই সব প্রক্রিয়া সম্পন্ন করছে। আমাদের দ্বিতীয় কোনো বিকল্প নেই।”

জনগণের প্রত্যাশা উল্লেখযোগ্যভাবে বেড়েছে উল্লেখ করে সিইসি বলেন, “গত দুই-তিন দিনে আমরা বুঝতে পেরেছি—জনগণের প্রত্যাশা অনেক বড়। যা আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। তবুও আমাদের মূল লক্ষ্যই জাতিকে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। রাজনৈতিক দলগুলোকেও এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”

ফ্রি এবং ফেয়ার নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের লক্ষ্য পরিষ্কার স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। এ নিয়ে আমাদের প্রবল আত্মবিশ্বাস রয়েছে।”

রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে সিইসি বলেন, “আমাদের রাজনৈতিক বাস্তবতা খুব মসৃণ নয়। তবে আমি বিশ্বাস করি, স্বচ্ছ নির্বাচন হলে সব পরিস্থিতিই শান্ত হবে। আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা দায়িত্ববান ও বিচক্ষণ।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  জাতীয়   নির্বাচন   সরকার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close