প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:২০ পিএম

ময়মনসিংহের ভালুকায় নাক, কান ও গলার রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে পূর্ব ভালুকা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এর ইএনটি অ্যান্ড হেড-নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল মনির।
চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন পূর্ব ভালুকা ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মো. ছায়েফুজ্জামান ফয়সাল, মো. আসাদুজ্জামান মামুন ও মো. আমিনুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভরাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. মোনায়েম খান।
ডা. ইকবাল মনির বলেন, “সারা ভালুকাজুড়ে এ ধরনের মেডিকেল ক্যাম্প করার ইচ্ছা রয়েছে। ইতিমধ্যে ভালুকায় তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। নাক, কান ও গলার রোগকে অনেকেই গুরুত্ব দেন না মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য এ উদ্যোগ অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে