বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে মডেলকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে নাটকে শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে এক মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডিবি পুলিশ নাটকের পরিচালক নাসিরুদ্দিন মাসুদকে গ্রেফতার করেছে।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক হাসমত উল্লাহ।

তিনি বলেন, ‘ঘটনার পর থেকেই ডিরেক্টর নাসিরউদ্দীন মাসুদ পলাতক ছিলেন। মডেলের করা ধর্ষণ মামলায় আজ উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। যেহেতু এই মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে, আশা করছি আসল রহস্য উন্মোচন হবে।’

এ বিষয়ে অভিযুক্ত মডেল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘এই ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করলে আরও বেশি ভালো লাগতো। প্রতিনিয়ত জড়িতরা আমাকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছে। আশা করি ন্যায় বিচার পাবো।’

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টে ধর্ষণের অভিযোগে মো. নাছির (৩৫), মো. বাবর (৩২) ও আবুল হাসেনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী মডেল। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এমন অপকর্ম করে আসছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী ওই নারী মডেল হিসেবে কাজ করেন। তাকে জানানো হয়, নাছির নাটকের পরিচালক এবং বাবর তার সহযোগী। নাটকের শুটিংয়ের কথা বলে গত ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে তাকে শ্রীপুরের একটি রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ২টার দিকে ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে রেখে নাছির, বাবর ও অজ্ঞাতপরিচয় একজন পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন বিকেলে মারধর করে তাকে রিসোর্ট থেকে বের করে দেয়া হয়।

এসময় আসামিরা তার আইফোন কেড়ে নেন, যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  শুটিংয়ে   মডেলকে   দলবদ্ধ ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close