| শিরোনাম: |

সংগৃহীত ছবি
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের জমাদিউস সানি মাসের চাঁদ গতকাল শুক্রবার দেখা যায়নি। ফলে আজ শনিবার জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল রবিবার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, স্পারসোসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার তথ্য যাচাই–বাছাই করে কমিটি চাঁদ না দেখার বিষয়টি নিশ্চিত করে।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. ইমতিয়াজ হোসেন সভাপতিত্ব করেন।