প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:২১ AM

সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার কুখ্যাত কিশোর গ্যাং ‘পিচ্চি আবির’ গ্রুপের প্রধান ‘পিচ্চি আবির’ ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে কলেজ গেট সংলগ্ন গজনবী রোড এলাকা থেকে তাদের আটক করা হয়, জানিয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে দুটি সামুরাই, একটি চাপাতি এবং একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়েছে। পিচ্চি আবিরের বিরুদ্ধে ইতিমধ্যেই ২০টির বেশি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত। এছাড়া সম্প্রতি সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
সহকারী পুলিশ কমিশনার আরও জানান, পিচ্চি আবির গত বছরের ৫ আগস্ট কেরানীগঞ্জ জেলখানা থেকে পালিয়ে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ চালানো বিশেষ অভিযানে তাকে এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা সম্ভব হয়।