বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ঢাকা-১৮ এ জামায়াত প্রার্থীর নির্বাচনী গণমিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম আপডেট: ২১.১১.২০২৫ ৮:২৭ PM
ঢাকা-১৮ এ জামায়াত প্রার্থীর নির্বাচনী গণমিছিল ও সমাবেশ

ঢাকা-১৮ এ জামায়াত প্রার্থীর নির্বাচনী গণমিছিল ও সমাবেশ

২৪শে গণ-অভ্যুত্থানের স্মরণে দেশ গড়ে তোলার জাতীয় প্রয়াসের মধ্যেই ঢাকা-১৮ আসনে জামায়াত প্রার্থী আশরাফুল হকের নেতৃত্বে শুক্রবার (২১ নভেম্বর) উত্তরা এলাকায় অনুষ্ঠিত হলো এক নির্বাচনী গণমিছিল ও সমাবেশ।

সমাবেশে আশরাফুল হক বলেন, “দেশবাসী একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং সুন্দর নির্বাচন প্রত্যাশা করে। গত কয়েক মাস ধরে নানা সংস্কারের উদ্যোগ চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামি এবং সমমনা আট দল দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে সুন্দর দেশ, সুন্দর সরকার এবং কার্যকর নির্বাচনী প্রক্রিয়া উপহার দিতে চায়।”

তিনি আরও দাবি করেন, দেশের চলমান সংস্কার প্রক্রিয়া কেউ কেউ ব্যাহত করতে চায় এবং অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে। তবে দেশপ্রেমিক জনগণ সেই চক্রান্তকে রুখে দেবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের দোসররা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করে আশরাফুল হক বলেন, “এই দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা এবং উন্নত ভবিষ্যৎ চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামি জনগণের সঙ্গে একসঙ্গে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেছে। তাই দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন।”

গণমিছিল ও সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য মুহিবুল্লাহ, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, দক্ষিণ খান উত্তরা থানা আমীর আবু সাঈদ, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমীর আবু বকর সিদ্দিক, খিলক্ষেত পশ্চিম থানা আমীর হাসনাইন আহমেদ এবং কামরুল হাসান।

গণমিছিলটি উত্তরা আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে জসীম উদ্দিনসহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করে ১১ নম্বর সেক্টর জমজম টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  গণ-অভ্যুত্থান   ঢাকা-১৮   জামায়াত   গণমিছিল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close