বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
জামায়াতে ইসলামী প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খেলার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৭:৪৪ পিএম আপডেট: ২১.১১.২০২৫ ৯:০৬ PM

ঢাকা-১৭ আসনের গুলশান পূর্ব থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খেলার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গুলশান পূর্ব থানার সেক্রেটারি ও শৃঙ্খলা বিভাগের প্রধান আবদুল মোতালেব মঈন। সভাপতিত্ব করেন থানা আমীর মোহাম্মদ জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন ঢাকা–১৭ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা তারবিয়াত সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, অর্থ সম্পাদক আবদুল মোতালেব টিপন, অফিস সেক্রেটারি মাওলানা তোফায়েল আহমেদ, ফারুক হোসেন, তৌহিদুল ইসলাম রিয়াজ, শুরা সদস্যরা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি–সচিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. খালিদুজ্জামান বলেন, ঢাকা–১৭ আসনের উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও তরুণদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ভোটারের সঙ্গে যোগাযোগ জোরদার করার আহ্বান জানান এবং দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং শিশু-কিশোরদের মাঝে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  জামায়াত   ইসলাম   মেডিকেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close