বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
ভূমিকম্পে শাহজালাল বিমানবন্দরের ড্রাইভওয়ের কিছু অংশের সিলিং প্যানেল খসে পড়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৫:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষভাবে বহির্গমন পথের গেট ৪ ও ৫-এর সংযোগ অংশে ক্ষতি দেখা দিয়েছে, যেখানে কিছু সিলিং প্যানেলও খসে পড়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে উঠে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। এতে দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটেছে। বেশ কয়েক জায়গায় ভবন হেলে পড়েছে; দেখা দিয়েছে ফাটল।
 
এ ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, ভূমিকম্পের সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। হঠাৎ সিলিং কিছুটা খসে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত অংশটি ঘিরে ফেলে এবং সাধারণ যাত্রী চলাচল সাময়িকভাবে সীমিত করে।

জানা যায়, বিমানবন্দরের গঠনগত সুরক্ষা যাচাই করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন শুরু করেছে। দলটি ফাটলের প্রকৃতি, গভীরতা এবং ভবিষ্যৎ ঝুঁকি মূল্যায়ন করছে। বুয়েটের মূল্যায়ন রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় মেরামত বা স্থায়ী সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
 
এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে জানিয়েছেন, ডিপারচার ড্রাইভওয়েতে ওপরের সিলিং জয়েন্ট থেকে একটু প্লাস্টার খসে পড়েছে।

তবে আলহামদুলিল্লাহ, রানওয়ে, অ্যাপ্রন এবং টার্মিনালের অভ্যন্তরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি জানান, বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প   শাহজালাল   বিমানবন্দর   ড্রাইভওয়ে   সিলিং প্যানেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close